শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আপাতত মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের আবেদন বন্ধ

মোহাম্মদ খাইরুল আমিন • 06 আগস্ট 2022, 06:18 বিকাল • 252 বার পঠিত
আপাতত মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের আবেদন বন্ধ

অল্প কিছুদিনের জন্য বিদেশি শ্রমিক নেওয়ার আবেদন বন্ধ করেছে মালয়েশিয়া। তাদের মানবসম্পদবিষয়ক মন্ত্রণালয় গতকাল শুক্রবার জানায়, ১৫ থেকে ৩১ আগস্ট পর্যন্ত এই আবেদনের সুযোগ বন্ধ থাকবে।

সংবাদমাধ্যম মালয় মেইলের অনলাইন সংস্করণ গতকাল এই সংবাদ প্রকাশ করেছে। 

তারা জানায়, মালয়েশিয়ায় কর্মসংস্থান (সংশোধন) আইন-২০২২ আগামী ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

গত মার্চে নতুন এই আইন পার্লামেন্টে পাস হয়েছে। এই আইনে মাতৃত্বকালীন ছুটি ৬০ দিন থেকে বাড়িয়ে ৯৮ দিন করা হয়েছে। এ ছাড়া পিতৃত্বকালীন ছুটির বিষয়টিও যুক্ত করা হয়েছে এই আইনে।

নতুন আইন বাস্তবায়নের পর বিদেশি শ্রমিকদের বিষয়টি পর্যালোচনার সুযোগ পাবে মালয়েশিয়ার মানবসম্পদবিষয়ক মন্ত্রণালয়। তাই ১ সেপ্টেম্বর থেকে বিদেশি শ্রমিকদের জন্য আবেদনের নতুন প্রক্রিয়া শুরু হবে। তবে ১৪ আগস্ট পর্যন্ত যারা আবেদন করবেন, তাঁদের আবেদন ৩১ আগস্টের আগেই নিষ্পত্তি করা হবে।