শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকতার সাথে শেষ হলো ম্যার্কেলের জমানা

অনলাইন নিউজ পোর্টাল • 27 অক্টোবর 2021, 06:20 বিকাল • 265 বার পঠিত
আনুষ্ঠানিকতার সাথে শেষ হলো ম্যার্কেলের জমানা

গতকাল মঙ্গলবার জার্মানির নবনির্বাচিত সংসদের প্রথম অধিবেশনের সঙ্গে সঙ্গে বিদায়ী সরকারের মেয়াদও শেষ হলো। নতুন সরকার ক্ষমতা গ্রহণ করা পর্যন্ত কার্যনির্বাহী চ্যান্সেলর হিসেবে ম্যার্কেল ক্ষমতায় থাকবেন। জার্মান প্রেসিডেন্ট ফ্রাংক ভাল্টার স্টাইনমায়ার মঙ্গলবারই আনুষ্ঠানিকভাবে বিদায়ী সরকারকে বিদায় জানিয়েছেন।

জার্মান রাজনীতির জগতে মঙ্গলবার ছিল ব্যস্ততার দিন। রেকর্ড সংখ্যক সদস্য নিয়ে সংসদের নিম্ন কক্ষ বুন্ডেসটাগের নতুন যাত্রা শুরু হলো। ৭৩৬ জন সংসদ সদস্য এ দিন দায়িত্ব গ্রহণ করলেন। ফেডারেল জার্মানির ইতিহাসে তৃতীয় নারী হিসেবে স্পিকারের পদে নির্বাচিত হলেন এসপিডি দলের বেয়ার্বেল বাস। বিদায়ী ও নতুন স্পিকার সংস্কারের মাধ্যমে ভবিষ্যতে সংসদ সদস্যদের সংখ্যা সীমিত রাখার পক্ষে সওয়াল করলেন, যাতে ২০তম সংসদের এমন অস্বাভাবিক রূপের পুনরাবৃত্তি না হয়। গতবারের তুলনায় ১৪০ জন বাড়তি সংসদ সদস্যের কারণে জার্মানির করদাতাদের উপর বছর দশ কোটি ইউরোর বোঝা চাপবে বলে করতাদাদের সংগঠন হিসেব করেছে।