শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের সাক্ষ্য দিলেন সাধারণআলেম সমাজের মুখপাত্র

মারুফ আহমেদ • 24 আগস্ট 2026, 03:05 রাত • 43 বার পঠিত
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের সাক্ষ্য দিলেন সাধারণআলেম সমাজের মুখপাত্র

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের নির্মম গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন জুলাইয়ের অন্যতম অংশীদার ও সাধারণ আলেম সমাজের মুখপাত্র রিদওয়ান হাসান।

রোববার (২৩ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্যদান শেষে তিনি জানান, ফ্যাসিবাদী শাসনের দীর্ঘ ১৫ বছরের শোষণ, বৈষম্য, ভোটাধিকার হরণ এবং ২০২৪ সালের জুলাই-আগস্টে যাত্রাবাড়ীসহ সারাদেশে চালানো নৃশংসতার সাক্ষী হিসেবে এই দায়িত্ব পালন করা তার নৈতিক ও জাতীয় কর্তব্য ছিল।

​কওমি মাদ্রাসার একজন শিক্ষক এবং দেশের একজন সচেতন নাগরিক হিসেবে তিনি আদালতের সামনে সেই রক্তক্ষয়ী দিনগুলোর নির্মোহ ঘটনাপ্রবাহ তুলে ধরেন।জবানবন্দিতে তিনি বিশেষভাবে উল্লেখ করেন শহীদ আহমদ আব্দুল্লাহ, শহীদ শিহাব, শহীদ আরিফ এবং শহীদ ইমাম হাসান তায়েম ভূঁইয়াসহ শত শত তাজা প্রাণের আত্মত্যাগ এবং অসংখ্য ছাত্র-জনতার জখম হওয়ার মর্মান্তিক সত্যগুলো।

​তিনি আরও বলেন, ইতিহাসের এই নির্মম অধ্যায়ের ন্যায়বিচার নিশ্চিত করা এবং শহীদদের রক্ত যেন বৃথা না যায়, সেজন্য আমাদের সকলের সোচ্চার হওয়া প্রয়োজন। শহীদদের রক্তে ভেজা এই বাংলায় দ্রুত সুবিচার ও ইনসাফ প্রতিষ্ঠা হওয়াই এখন জাতির প্রধান দাবি।