আন্তর্জাতিক ফ্লাইটে আবারো নিষেধাজ্ঞা বাড়ালো ভারত
অনলাইন নিউজ পোর্টাল
•
29 সেপ্টেম্বর 2021, 03:49 দুপুর
•
1,259 বার পঠিত
আন্তর্জাতিক ফ্লাইট উড্ডয়ন ও অবতরণের নিষেধাজ্ঞা আরও একমাস বাড়িয়েছে ভারত। এর আগের সিদ্ধান্তে ৩০ সেপ্টেম্বর (শুক্রবার) পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছিলো। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) নতুন করে সেই মেয়াদ আরও বাড়িয়েছে ভারতের ডিরেক্টর জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ)।
তবে এয়ার বাবল চুক্তির আওতায় বাংলাদেশসহ কয়েকটি দেশের সঙ্গে দেশটির ফ্লাইট চলাচল অব্যাহত থাকবে। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
দেশটির সংবাদমাধ্যমগুলো বলছে, বর্তমানে ভারতের সঙ্গে ২৭টি দেশের এয়ার বাবল চুক্তি রয়েছে। প্রতিবেশী দেশ বাংলাদেশ ছাড়াও ব্রিটেন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মতো কয়েকটি দেশ এই চুক্তির আওতায় রয়েছে। এক ধরনের সমঝোতার আওতায় এয়ার বাবল পদ্ধতি কাজ করে।