শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আন্তর্জাতিক ফ্লাইট স্থগিতের সময় ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ালো

অনলাইন নিউজ পোর্টাল • 25 আগস্ট 2020, 07:21 বিকাল • 230 বার পঠিত
আন্তর্জাতিক ফ্লাইট স্থগিতের সময় ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ালো

দুবাই, লন্ডন ও কুয়ালালামপুর রুটে বাদে আন্তর্জাতিক সব রুটের ফ্লাইট চলাচল স্থগিতের মেয়াদ আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মঙ্গলবার বিমান বাংলাদেশ তাদের ওয়েবসাইটের মাধ্যমে এ তথ্য জানায়। 

রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সটি জানায়, যুক্তরাজ্যের ম্যানচেস্টার, ভারতের কলকাতা, দিল্লি এবং কুয়েত রুটের ফ্লাইট চলাচল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হলো। এছাড়াও অন্য আন্তর্জাতিক ফ্লাইটগুলো (দুবাই, লন্ডন ও কুয়ালালামপুর বাদে) আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

বিমানের সেলস সেন্টার জানিয়েছে, বর্তমানে দুবাই, লন্ডন ও কুয়ালালামপুর রুট চালু রয়েছে। তবে ১৮ আগস্ট থেকে ফ্লাইট চালানোর ঘোষণা দিলেও এখন পর্যন্ত কুয়ালালামপুরের কোনো ফ্লাইট ঢাকা ছেড়ে যায়নি। এই ফ্লাইটের টিকেট বিক্রিও বন্ধ রয়েছে।