শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আন্তঃকোরীয় লিয়াজোঁ কার্যালয় উড়িয়ে দিয়েছে উত্তর কোরিয়া

অনলাইন নিউজ পোর্টাল • 17 জুন 2020, 01:29 দুপুর • 275 বার পঠিত
আন্তঃকোরীয় লিয়াজোঁ কার্যালয় উড়িয়ে দিয়েছে উত্তর কোরিয়া

আন্ত-কোরীয় যোগাযোগ মাধ্যম লিয়াজোঁ কার্যালয় ভবনটি উড়িয়ে দিয়েছে উত্তর কোরিয়া। সীমান্তে আন্তঃকোরীয় যোগাযোগের কারণে সেটিকে প্রতিষ্ঠিত করা হয়েছিলো।

মঙ্গলবার স্থানীয় সময় ২টা ৪৯ মিনিটে উত্তর কোরিয়ার কায়েসং শহরের কাছে এই বিস্ফোরণ ঘটে। উত্তর কোরিয়ার বিরুদ্ধে অপপ্রচার ঠেকাতে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে উত্তরের সামরিক বাহিনী হুমকি দেয়ার পরই সীমান্তের যোগাযোগ অফিস উড়িয়ে দেয়ার ঘটনা ঘটে।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দ্বারা প্রকাশিত এক ভিডিওতে এই বিস্ফোরণ দেখা গেছে। বিস্ফোরণটির কারণে পার্শ্ববর্তী একটি ১৫ তলা ভবনের আংশিক ধসে পড়েছে।

উত্তর কোরিয়ার যেকোনো সামরিক উস্কানির তীব্র প্রতিক্রিয়া সম্পর্কে দেশটিকে সতর্ক করেছে দক্ষিণ কোরিয়া। এক বিবৃতিতে দেশটির উপ-জাতীয় সুরক্ষা উপদেষ্টা বলেন, লিয়াজোঁ কার্যালয়ের ধ্বংস আন্তঃকোরীয় সম্পর্কের বিকাশ ও উপদ্বীপে স্থায়ী শান্তি প্রত্যাশাকারী সকল ব্যক্তির প্রত্যাশাকে ভঙ্গ করেছে।