শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আম্পানে ক্ষতিগ্রস্ত ১ হাজার পরিবারের গৃহ নির্মাণে ১৭ কোটি টাকা

অনলাইন নিউজ পোর্টাল • 23 নভেম্বর 2020, 04:23 দুপুর • 223 বার পঠিত
আম্পানে ক্ষতিগ্রস্ত ১ হাজার পরিবারের গৃহ নির্মাণে ১৭ কোটি টাকা

ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবার দুই কক্ষ বিশিষ্ট সেমি পাকা ঘর দেবে সরকার।  এ লক্ষ্যে দেশের ২৫ জেলার জেলা প্রশাসকদের অনুকূলে জেলা ভিত্তিক ক্রসড চেকের মাধ্যমে ১৭ কোটি ১০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে অর্থমন্ত্রণালয়।

অর্থমন্ত্রণালয়ের বরাদ্দ পত্রে বলা হয়েছে, ‘ঘূর্ণিঝড় আম্পান’ এ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য বাংলাদেশ ব্যাংকের গৃহায়ন অনুদানের অর্থে মুজিব শতবর্ষে ১ হাজার গৃহ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এরই পরিপ্রেক্ষিতে ২০২০-২০২১ অর্থ বছরে ২৫ জেলায় এই ঘর নির্মাণ কাজ বাস্তবায়নে ব্যয় নির্বাহের জন্য জেলা প্রশাসকদের অনুকূলে জেলা ভিত্তিক ক্রসড চেকের মাধ্যমে ১৭ কোটি ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। যা জেলা প্রশাসকরা ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত উপজেলাসমূহের ক্ষয়ক্ষতির পরিমাণ ও মাত্রা বিবেচনায় উপজেলাভিত্তিক গৃহ সংখ্যা নির্ধারণ করে ক্রসড চেকের মাধ্যমে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুকূলে অর্থ দেবেন।
গৃহ নির্মাণ কাজ শেষের পর উপকারভোগীদের এই নামের তালিকা বাংলাদেশ ব্যাংকের প্রদত্ত সংযুক্ত ছক মোতাবেক সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে পাঠানো হবে। এরপর ইউএনও ‘জমি আছে ঘর নেই, তারা নিজ জমিতে গৃহ নির্মাণ’ নীতিমালার আলোকে ক্ষতিগ্রস্ত পরিবারকে গৃহ নির্মাণ করে দেবেন।