শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আমিরাতের সঙ্গে সম্পর্ক ছিন্নের হুমকি তুরস্কের প্রেসিডেন্টের

অনলাইন নিউজ পোর্টাল • 15 আগস্ট 2020, 02:11 দুপুর • 177 বার পঠিত
আমিরাতের সঙ্গে সম্পর্ক ছিন্নের হুমকি তুরস্কের প্রেসিডেন্টের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে ঐতিহাসিক শান্তি চুক্তি করেছে সংযুক্ত আরব আমিরাত। বিতর্কিত এই চুক্তির কারণে আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছে তুরস্ক। এছাড়া আমিরাত থেকে নিজেদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করার কথাও জানিয়েছে দেশটি। শুক্রবার এ কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

তিনি বলেন, আমি আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে বলেছি যে, আমরা আবু-ধাবির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থগিত করতে পারি। সেখানে থাকা আমাদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনতেও পদক্ষেপ নিতে পারি।

এক বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিজেদের সংকীর্ণ স্বার্থে ফিলিস্তিনি ইস্যুতে বিশ্বাসঘাতকতা করে একে ফিলিস্তিনিদের জন্য আত্মত্যাগ করার মতো কাজ হিসেবে উপস্থাপন করতে চাইছে। আমিরাতের এ পদক্ষেপ বিশ্বের পুরো মুসলিম উম্মাহর সঙ্গে বিশ্বাসঘাতকতা বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।