শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আমিরাত পারমাণবিক কেন্দ্রকে জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত করলো

অনলাইন নিউজ পোর্টাল • 20 আগস্ট 2020, 11:23 দুপুর • 158 বার পঠিত
আমিরাত পারমাণবিক কেন্দ্রকে জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত করলো

সংযুক্ত আরব আমিরাতের প্রথম পারমাণবিক কেন্দ্র বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট ১- কে নিরাপদে ও সফলভাবে জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। 

আমিরাত পারমাণবিক শক্তি কর্পোরেশনের চিফ এক্সিকিউটিভ জানিয়েছেন, ইউনিট ১ এর গ্রিড সংযোগ প্রকল্পটি একটি নতুন যুগের সূচনা। বছরের পর বছর ধরে সর্বোচ্চ আন্তর্জাতিক সুরক্ষা এবং মান অনুসরণ করে এটি তৈরি করা হয়েছে। তিনি আরো বলেন, আমরা নিশ্চিত যে আমাদের জনগণ ও প্রযুক্তি বাণিজ্যিক ক্রিয়ায় অগ্রগতি অব্যাহত রাখবে।

চলতি মাসের শুরুতে প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু করার ঘোষণা দেয় সংযুক্ত আরব আমিরাত। আবুধাবি থেকে ২৮০ কিলোমিটার দূরে অবস্থিত এই প্রকল্পটি দেশের ২৫ শতাংশ বিদ্যুতের চাহিদা পূরণ করবে। এছাড়া প্রতি বছর এটি ২১ মিলিয়ন টন কার্বন নিঃসরণ রোধ করবে বলেও আশা করা হচ্ছে।