শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আমই সচল করবে অর্থনীতির চাকা

অনলাইন নিউজ পোর্টাল • 23 জুন 2021, 07:48 সকাল • 872 বার পঠিত
আমই সচল করবে অর্থনীতির চাকা

আমচাষীরা বলছেন, সউদী আরবের মাটি যেমন খেজুর উৎপাদানের উপযোগী; তেমিন বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, নাটোর, রংপুরের মাটি আমের জন্য বিখ্যাত। 
সউদী খেজুরের মতো বিশ্বে বাংলাদেশের আম রাজত্ব করবে সউদী আরব, কাতার, কুয়েত, দুবাই, আরব আমিরাত, আবুধাবি, বাহরাইন, ওমান, জার্মানি, ইতালি, যুক্তরাজ্যে আমের জুস রফতানি হচ্ছে : রাষ্ট্রী

সোনালী আঁশ পাটের সোনালী যুগ নেই। চিংড়ি রফতানিতেও ধরা খেয়েছি। তবে গার্মেন্টস, টেক্সটাইল পণ্য, ঔষুধ রফতানিতে সাফল্য ধরে রেখেছে বাংলাদেশ। কিন্তু সবকিছুকেই ছাড়িয়ে যেতে পারে আম বাণিজ্য। বিদেশে শুধু আম এবং আমের জুস রফতানি করে পাল্টে ফেলা যেতে পারে দেশের অর্থনীতির চাকা। সউদী আরবের খেজুর যেমন গোটা বিশ্বে রাজত্ব করছে; বাংলাদেশের আম বিশ্ববাজারে তেমন যায়গা করে নিতে পারে। শুধু তাই নয় দেশের মধ্যেও আম নিয়ে চলছে হাজার হাজার মানুষের কর্মযজ্ঞ। আম চাষী, পাইকার, ব্যাপারী, হাটের ইজারাদার, আড়তদার, ট্রাকের মালিক, ড্রাইভার, কুরিয়ার সার্ভিস, ট্রেনের কুলি সবাই মহাব্যস্ত। এমনকি আম রাখার টুকরি, চটের বস্তা তৈরি ও বিক্রেতারা আম নিয়েই এখন মহাব্যস্ত সময় পাড় করছেন।