আমেরিকায় করোনায় একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড
অনলাইন নিউজ পোর্টাল
•
03 জুলাই 2020, 12:25 দুপুর
•
109 বার পঠিত
করোনায় দিশেহারা যুক্তরাষ্ট্র। ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান অনুযায়ী বৃহস্পতিবার (২ জুলাই) ৫৭ হাজার ২৩৬ জন আক্রান্ত হয়েছে, যা বিশ্বে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।
আমেরিকার ৫০টি অঙ্গরাজ্যের ৪০টিতেই বাড়তে শুরু করেছে আক্রান্তের সংখ্যা। তার মধ্যে ৩৬টিতে করোনা পরীক্ষায় পজিটিভ আসার হার বেড়েছে অনেক। তাতে দেখা গেছে, ২৪ ঘণ্টায় আগের সকল রেকর্ড ভেঙে সর্বোচ্চ সংখ্যক আক্রান্ত হয়েছে দেশটিতে।
এর আগে গেল ১৯ জুন ব্রাজিলে একদিনে সর্বোচ্চ ৫৫ হাজার ২০৯ জন আক্রান্ত হয়েছিল। সেই রেকর্ড ভেঙে ২ জুলাই আমেরিকায় আক্রান্ত হল ৫৭ হাজার ২৩৬ জন। তাতে আমেরিকায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৮ লাখ ৩৭ হাজার ১৮৯ জন। মৃতের সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৪৮৫ জন।