শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আমেরিকায় একটি সরকারি বাসভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে আট শিশুসহ নিহত ১৩

মোহাম্মদ খাইরুল আমিন • 06 জানুয়ারী 2022, 09:06 সকাল • 366 বার পঠিত
আমেরিকায় একটি সরকারি বাসভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে আট শিশুসহ নিহত ১৩

আমেরিকার ফিলাডেলফিয়া শহরে একটি সরকারি বাসভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আট শিশুসহ কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। স্থানীয় সময় গত  বুধবার সকালে এ ঘটনা ঘটে।

এদিকে নগরীর অগ্নিনির্বাপন বিভাগ গণমাধ্যমকে জানিয়েছে, সকাল ৬টা ৪০ মিনিটে কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। তারা তিন তলা ভবনটির দ্বিতীয় তলায় ভয়াবহ আগুন দেখতে পান। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ৫০ মিনিট সময় লেগেছে।
তবে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন, এনবিসি ও সিবিএস জানিয়েছে, নগরীর ফেয়ারমাউন্ট এলাকায় অগ্নিকাণ্ডে ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আটজন শিশু রয়েছে।

এদিকে স্থানীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, ভবনটি ফিলাডেলফিয়া হাউজিং কর্তৃপক্ষের মালিকানাধীন।