আমেরিকার বিমানবাহী রণতরীতে আগুন
অনলাইন নিউজ পোর্টাল
•
13 জুলাই 2020, 11:38 দুপুর
•
247 বার পঠিত
আমেরিকার সান ডিয়েগো নৌ ঘাঁটিতে নোঙর করা একটি বিমানবাহী রণতরীতে বিস্ফোরণের ফলে সৃষ্টি অগ্নিকাণ্ডে ১৮ সৈন্য ও চার বেসামরিক ব্যক্তি আহত হয়েছে। এ ছাড়া, এতে যুদ্ধজাহাজটির অপূরণীয় ক্ষতি হয়েছে। ইউএসএস বোনহোম রিচার্ড নামের রণতরীটি সমুদ্রে দায়িত্ব পালনের সময় সর্বোচ্চ ১,০০০ সেনা বহন করতে সক্ষম হলেও রবিবার সকালে এটিতে আগুন ধরে যাওয়ার সময় এটিতে প্রায় ২০০ ক্রু উপস্থিত ছিল।
মার্কিন নৌবাহিনীর অন্যতম মুখপাত্র বলেছেন, রণতরীটি মেরামতের জন্য ওই নৌ ঘাঁটিতে নোঙর করা হয়েছিল। তাৎক্ষণিকভাবে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
অন্তত ১৮ সেনা ও চার বেসামরিক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের কারো অবস্থা আশঙ্কাজনক নয় বলে দাবি করা হয়েছে। এছাড়া, রণতরীতে থাকা কোনো সেনা নিখোঁজ হননি বলেও মার্কিন নৌবাহিনী দাবি করেছে।