আমেরিকানদের ইউক্রেন ত্যাগের জোরালো আহ্বান জানালেন বাইডেন
মোহাম্মদ খাইরুল আমিন
•
11 ফেব্রুয়ারি 2022, 12:02 দুপুর
•
339 বার পঠিত
রাশিয়ার সামরিক হামলার শঙ্কা বাড়ায় ইউক্রেনে বসবাস করা আমেরিকার সব নাগরিককে শিগগিরই দেশটি ত্যাগ করার আহ্বান জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, যদি রাশিয়া ইউক্রেনে হামলা চালায় তবে সেখানে থাকা আমেরিকানদের উদ্ধারের জন্য তিনি সেনা পাঠাবেন না। খবর বিবিসির।
বাইডেন এ ব্যাপারে আরো সতর্কবাণী উচ্চারণ করে বলেন, এ অঞ্চলের পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে।
এনবিসি নিউজকে বাইডেন বলেন, মার্কিন নাগরিকদের এখনই ইউক্রেন ত্যাগ করা উচিত। আমরা বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনীর মধ্যে একটিকে মোকাবিলার কাজ করছি। তাই সেখানকার পরিস্থিতি ভিন্ন এবং খুব দ্রুত ভয়াবহ অবস্থা তৈরি হতে পারে।