আমাদের মৎস্য সম্পদের সুফল ভোগ করছে ভারত
আমাদের এই দেশ সুজলা-সুফলা সোনার বাংলা। আমার এ জন্মভূমির ছায়াতলে জুড়ায় প্রাণ। এর পবিত্র জলে হৃদয় স্নান হয় বারবার। জন্মভূমির স্নিগ্ধ বাতাসে মন শিহরিত হয়।
সকল রকম প্রাকৃতিক সম্পদে ভরপুর আমার জন্মভূমি। এখানে রয়েছে খনিজ সম্পদ, প্রাণীজ সম্পদ, মৎস সম্পদ সর্বোপরি রয়েছে মানব সম্পদ। তবে আমরা এসব সম্পদের সুফল পুরোপুরি ভোগ করতে পারছি না।
বাংলাদেশের মৎস্য সম্পদে সুফল ভারত ভোগ করছে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল। দলটির পক্ষ থেকে বলা হয়, ভারতের অবৈধ মৎস্যশিকারীরা প্রতিদিন বাংলাদেশের জলসীমায় অবৈধ প্রবেশ করে লাখ লাখ টন ইলিশ ধরে নিয়ে ভারতে বাজারজাত করছে। যার ফলে বাংলাদেশের মৎস্যজীবীরা আশানুরূপ মাছ পাচ্ছেনা। বাংলাদেশের বাজারে ইলিশের প্রতি কেজির মূল্য যেখানে ১ হাজার ১০০ থেকে ১ হাজার ৮০০ টাকা বিক্রি করতে হচ্ছে অথচ ভারতে অবৈধ পন্থায় বাংলাদেশের জলসীমা থেকে মৎস্য শিকারীরা ইলিশ মাছ বাজারজাত করে বিক্রি করছে ৭০০ থেকে ৮০০ টাকায়।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন খান স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলা হয়।