শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আলুর হিমাগারে দই-মিষ্টি মজুত, দুই লাখ টাকা জরিমানা

ওএনপি২৪ নিউজ ডেস্ক • 05 জুন 2025, 01:17 দুপুর • 740 বার পঠিত
আলুর হিমাগারে দই-মিষ্টি মজুত, দুই লাখ টাকা জরিমানা

রংপুরে ঈদ সামনে আলুর হিমাগার থেকে বিপুল পরিমাণ দই ও মিষ্টি জব্দ করা হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে এসব পণ্য রাখা হয়েছিল, যা বাজারে বিক্রি করা হচ্ছিল। জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে টাস্কফোর্স অভিযান চালিয়ে হিমাগার মালিক ও মিষ্টি প্রস্তুতকারককে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত মিষ্টি ও দই নষ্ট করা হয়।

সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ময়নাকুঠি এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ৮১০ কেজি দই ও মিষ্টির কার্টন উদ্ধার করা হয়। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে কার্যক্রম পরিচালনা করেন।

সেনাবাহিনীর ৭২ পদাতিক ব্রিগেডের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম জানান, ঈদ সামনে রেখে দীর্ঘ সময় ধরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টিজাতীয় দ্রব্যাদি সংরক্ষণ করা হচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্য বিপজ্জনক। এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং সেনাবাহিনী মাঠে থাকবে যাতে ভবিষ্যতে এমন অবৈধ কার্যক্রম বন্ধ হয়।