শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আলোচনায় ছিল খুন-ধর্ষণ, কমেছে ক্রসফায়ার

অনলাইন নিউজ পোর্টাল • 31 ডিসেম্বর 2020, 10:01 দুপুর • 89 বার পঠিত
আলোচনায় ছিল খুন-ধর্ষণ, কমেছে ক্রসফায়ার

অনলাইন নিউজ পোর্টাল: করোনাকালে বছরের মাঝামাঝিতে কক্সবাজারে চেকপোস্টে পুলিশের হাতে মেজর (অব.)সিনহা মোহাম্মদ রাশেদ হত্যাকান্ড সারা দেশকে থমকে দিয়েছিল। সিনহা হত্যার পর ক্রসফায়ারের ঘটনা কমে যায় নাটকীয়ভাবে। তবে হত্যাকান্ড থেমে থাকেনি। হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে এএসপি আনিসুল করিম হত্যা, ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে গণপিটুনিতে শহিদুন্নবী জুয়েল হত্যা কিংবা সিলেটে পিটিয়ে রায়হানকে হত্যার পর পুলিশের এসআই এর গণপিটুনির নাটক ছিল আলোচিত।

বিভাগীয় কয়েকটি শহরে বেড়েছে কিশোর অপরাধের সংখ্যা। গুজব রটিয়ে, মিথ্যা ট্যাগ দিয়ে জনসম্মুখে জ্যান্ত পুড়িয়ে হত্যার মত নৃশংস ঘটনা ২০২০ সালে দেখেছে দেশের মানুষ। এসব ঘটনা বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে, তা দেখে স্বাভাবিক থাকা অসম্ভব হয়ে যায় অনেকেরই। এমন এক একটি হত্যাকান্ড দেশের বিবেকবান প্রত্যেকটি মানুষের হৃদয়কে নাড়িয়ে দিয়েছে। ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ড করা হলেও ধর্ষণের ঘটনা চলতি বছরে বেড়েছে। সিলেটে এমসি কলেজে এক গৃহবধূ ধর্ষণের ঘটনা ছিল আলোচিত। বছরের প্রথম ১১মাসে ধর্ষণের ঘটনা ঘটেছে এক হাজার ৫৪৬ টি।

 

 

গোয়েন্দা তথ্য ও অনুসন্ধানে জানা গেছে, চলতি বছরে ঢাকা, চাটগ্রাম ও বরিশাল মহানগর অঞ্চলে কিশোর অপরাধ বেড়েছে। করোনার মহামারি কালেও বেড়েছে লোমহর্ষক হত্যাকান্ডের সংখ্যা। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড করা হলেও তাতে ধর্ষণের সংখ্যা কমেনি। চলতি বছরের এপ্রিল ও মে মাসের তুলনায় সাম্প্রতিক মাসগুলিতে ধর্ষণ ও নারীর বিরুদ্ধে গৃহস্থালি সহিংসতার ঘটনা বেড়েছে।

গোয়েন্দা তথ্য ও অনুসন্ধানে জানা গেছে, চলতি বছরে ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল মহানগর অঞ্চলে কিশোর অপরাধ বেড়েছে। করোনার মহামারি কালেও বেড়েছে লোমহর্ষক হত্যাকান্ডের সংখ্যা। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড করা হলেও তাতে ধর্ষণের সংখ্যা কমেনি। চলতি বছরের এপ্রিল ও মে মাসের তুলনায় সাম্প্রতিক মাসগুলিতে ধর্ষণ ও নারীর বিরুদ্ধে গৃহস্থালি সহিংসতার ঘটনা বেড়েছে।