শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আল-কায়েদা প্রধানের এখনো বেঁচে থাকার কথা জানিয়েছে জাতিসংঘ

অনলাইন নিউজ পোর্টাল • 06 জুন 2021, 02:05 দুপুর • 826 বার পঠিত
আল-কায়েদা প্রধানের এখনো বেঁচে থাকার কথা জানিয়েছে জাতিসংঘ

আল-কায়েদা প্রধান আয়মান আল-জাওয়াহিরির অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে এমনটা ধারণা করা হলেও সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে তার এখনো বেঁচে থাকার কথা জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের সাম্প্রতিক এক রিপোর্টে জানানো হয়েছে যে, আফগানিস্তান এবং পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলের কোনো এক জায়গায় ঘাঁটি গেড়ে রয়েছেন তিনি।

তবে পর্যবেক্ষকরা জানাচ্ছেন, বেঁচে থাকলেও প্রচারের ক্ষেত্রে জাওয়াহিরিকে বর্তমানে কিছুটা উহ্য রাখছে আল-কায়েদা। শারীরিক অসুস্থতার কারণে জাওয়াহিরি এখন বেশ দুর্বল। সে কারণে হয়তো তাকে কিছুটা বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে জঙ্গি সংগঠনটি।

তিনি ছাড়াও আল-কায়েদা নেতৃত্বের একটা বড় অংশ ও তালেবান মতার্দশের সমর্থনকারী একাধিক জঙ্গি সংগঠনও গা ঢাকা দিয়ে রয়েছে পাকিস্তান সীমান্তবর্তী আফগানিস্তানের অঞ্চলগুলোতে।

সেখান থেকেই বিভিন্ন দেশের শাখা সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখার কাজ চালাচ্ছে মূল নেতৃত্ব। গত শুক্রবার জাতিসংঘের পক্ষ থেকে প্রকাশিত ওই রিপোর্টে এ দাবি করা হয়।