শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আল-আকসা থেকে মুসলিমদের পিটিয়ে বের করে দিয়েছে ইসরায়েলি পুলিশ

অনলাইন নিউজ পোর্টাল • 24 মে 2021, 08:55 রাত • 844 বার পঠিত
আল-আকসা থেকে মুসলিমদের পিটিয়ে বের করে দিয়েছে ইসরায়েলি পুলিশ

আল-আকসা থেকে মুসলিমদের পিটিয়ে বের করে দিয়ে সেখানে একদল ইহুদিকে ঢুকিয়েছে ইসরায়েলি পুলিশ। 

রোববার (২৩ মে) ফজরের নামাজ পড়ার সময় পবিত্র হারাম-আল শরিফে মুসল্লিদের ওপর হঠাৎ হামলা চালায় ইসরায়েলি পুলিশ। এ সময় তাদের মারধর করে বের করে দেওয়া হয়। এর কিছুক্ষণ পরেই ইসরায়েলের একদল ইহুদি দখলদার সেখানে প্রবেশ করে। ঘটনাস্থল থেকে অন্তত ছয় ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরায়েলি পুলিশ। 

এছাড়া আল-আকসার প্রবেশপথে কড়াকড়িও বাড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। সেখানে ৪৫ বছরের কম বয়সী মুসল্লিদের প্রবেশ নিষিদ্ধ করেছে দখলদাররা।