শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আকস্মিক বন্যায় ভুটানের প্রত্যন্ত অঞ্চলে ১০ জন নিহত

অনলাইন নিউজ পোর্টাল • 17 জুন 2021, 11:00 দুপুর • 728 বার পঠিত
আকস্মিক বন্যায় ভুটানের প্রত্যন্ত অঞ্চলে ১০ জন নিহত

ভারি বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় ভুটানের প্রত্যন্ত অঞ্চলের একটি পাহাড়ি ক্যাম্পে ১০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো পাঁচজন। বুধবার এ হতাহতের ঘটনা ঘটে। 

সংবাদমাধ্যম জানিয়েছে, ভুটানে গ্রামবাসীরা কর্ডেসেপ নামে এক ধরনের ফাঙ্গাস সংগ্রহ করতে পার্বত্য এলাকায় গিয়েছিলেন। ওষুধে ব্যবহৃত এই ফাঙ্গাস সংগ্রহ করতে পাহাড়ি এলাকায় শিবিরে ঘুমিয়ে থাকার সময় মধ্যরাতে আকস্মিক বন্যার কবলে পড়েন। রাজধানী থিম্পু থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তরে লায়া এলাকায় ছিল তাদের শিবির।

ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং এক বিবৃতিতে বলেছেন, আজ আমরা লায়ার মানুষের পাশে আছি, জানতে পেরেছি উঁচু এলাকায় কর্ডিসেপস সংগ্রহকারীদের একটি গ্রুপ আক্রান্ত হয়েছেন।

আহতদের উদ্ধারে দুইটি হেলিকপ্টার পাঠানো হয়েছে। এছাড়া ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে সশস্ত্র বাহিনীর দুই সদস্য। সবচেয়ে কাছের রাস্তা থেকেও সেখানকার দূরত্ব ১১ ঘণ্টার হাঁটা পথ।