আক্রান্তের হার ৩ শতাংশে নেমেছে
দেশে করোনাভাইরাসের ঢেউ কিছুটা স্বাভাবিক হয়েছে। আলহামদুলিল্লাহ।
সংক্রমন প্রায় নিয়ন্ত্রণে এসে গেছে। মৃত্যু এবং নমুনা পরীক্ষায় শনাক্তের হার কমে গেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৫ এর মধ্যে থাকলে ‘করোনা নিয়ন্ত্রণ’ ধরে নেয়া হয়। কিন্তু দেশে মার্চ মাসের পর প্রথমবারের মত দৈনিক নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত কোভিড রোগীর হার প্রায় ৩ শতাংশে (৩ দশমিক ২৪ শতাংশ) নেমে এসেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সাড়ে ২৬ হাজার নমুনা পরীক্ষা করে ৮৬০ জনের করোনভাইরাস শনাক্ত হয়েছে। তাতে নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার দাঁড়াচ্ছে ৩ দশমিক ২৪ শতাংশ।
এর আগে সর্বশেষ শনাক্তের হার চারে নিচে ছিল ৪ মার্চ। সেদিন শনাক্তের হার ছিল ৩ দশমিক ৮৭ শতাংশ শতাংশ। আর বৃহস্পতিবারের চেয়ে কম শনাক্তের হার ছিল সর্বশেষ ২৮ ফেব্রুয়ারি। সেদিন নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ২ দশমিক ৮৭ শতাংশ।