আক্রান্ত এবার রাজীব ও সোনিয়া দম্পত্তির ছেলে রাহুল গান্ধী
অনলাইন নিউজ পোর্টাল
•
20 এপ্রিল 2021, 05:23 বিকাল
•
235 বার পঠিত
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী।
মঙ্গলবার দুপুরে এক টুইটে নিজের করোনা পজিটিভ হওয়ার কথা জানিয়েছেন তিনি।
৫০ বছর বয়সী এই কংগ্রেস নেতা টুইটে বলেন, ‘মৃদু উপসর্গ দেখা দেয়ার পর পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ এসেছে।’
তার সংস্পর্শে যারা এসেছেন তাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছেন তিনি।
মাত্র একদিন আগেই ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের করোনায় আক্রান্তের খবর সামনে আসে। সোমবার করোনায় আক্রান্ত মনমোহনকে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়।
গত ১৪ এপ্রিল পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন রাহুল গান্ধী। ওই সভার পরেই দেশজুড়ে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের আবহে পরবর্তী সব নির্বাচনী প্রচারণা সভা বাতিল করেন কংগ্রেস সাংসদ।