আকাশপথে দেশে প্রবেশ করলেই তিন দিনের কোয়ারেন্টিন
অনলাইন নিউজ পোর্টাল
•
24 এপ্রিল 2021, 09:02 সকাল
•
101 বার পঠিত
আকাশপথে বিদেশ থেকে বাংলাদেশে এলে এখন থেকে তিন দিন বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। আর যারা করোনার দুই ডোজ টিকা নিয়েছেন, তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে না। তবে তাদেরকেও বাড়িতে হোম কোয়ারেন্টিনে ১৪ দিন থাকতে হবে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) শুক্রবার সন্ধ্যায় নতুন এ সিদ্ধান্তের কথা জানিয়ে বলেছে, এ সিদ্ধান্ত শনিবার থেকে কার্যকর হবে। বেবিচক বলছে, ভারত থেকে কেউ স্থলপথে এলে তাকে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ১৪ দিন থাকতে হবে।
আগে আকাশপথে এলেও ১৪ দিনের কোয়ারেন্টিনের নির্দেশনা ছিল। তবে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের আন্তমন্ত্রণালয়ের বৃহস্পতিবারের এক সভায় বাংলাদেশে আকাশপথে আসা ব্যক্তিদের কোয়ারেন্টিনের সীমা কমিয়ে আনার ব্যাপারে সিদ্ধান্ত হয়।