শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আকাশ ছোঁয়া দামে নতুন আলু, কমেছে অন্য সবজির দাম

অনলাইন নিউজ পোর্টাল • 07 ডিসেম্বর 2020, 10:51 দুপুর • 414 বার পঠিত
আকাশ ছোঁয়া দামে নতুন আলু, কমেছে অন্য সবজির দাম

রাজশাহীর বাজারগুলোতে পর্যাপ্ত নতুন আলু থাকলেও দাম হাঁকা হচ্ছে আকাশ ছোঁয়া। অগ্রিম চাষ করা এ আলু বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে।

প্রতিকেজি নতুন আলুর বাজারমূল্য এখন ৮০ থেকে ১৬০ টাকা কেজি। আপাতত দাম কমার কোনো সম্ভাবনাও দেখছেন না ক্রেতারা।

 

দাম বেশি হওয়ায় অল্প করে নতুন আলু রাখছেন সবজি বিক্রেতারা। দামের কারণে কোনো কোনো ক্রেতা এক কেজি বা আধা কেজি পরিমাণ করে নতুন আলু নিচ্ছেন। তবে বাজারে শীতকালীন সবজির সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দাম কিছুটা কমেছে। ফলে ক্রেতাদের মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে।

বিক্রেতারা বলছেন, বাজারে আগের চেয়ে শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে। ফলে শীতকালীন সবজির দাম কমছে। কিন্তু নতুন আলুর দামটা বেশি। সরবরাহ বৃদ্ধি পেলে দাম কমতে শুরু করবে।

ক্রেতারা বলছেন, বাজারে এর আগেও কোনো সবজির ঘাটতি ছিল না। অতিরিক্ত দাম রাখতে ব্যবসায়ীরা সরবরাহ কম থাকার অজুহাত দিচ্ছেন। বাজারে প্রশাসনের মনিটরিং বাড়ানো দরকার।