আজও শুরু করা হয়নি বিমানবন্দরে করোনা পরীক্ষা
অনলাইন নিউজ পোর্টাল
•
28 সেপ্টেম্বর 2021, 01:02 দুপুর
•
191 বার পঠিত
সংযুক্ত আরব আমিরাতের অনুমতি না পাওয়ায় বিমানবন্দরে আজও আরটিপিসির ল্যাবে করোনা পরীক্ষা শুরু করা যায়নি। এতথ্য নিশ্চিত করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। সব প্রস্তুতির পরও করোনা পরীক্ষা শুরু না হওয়ায় কমেনি আমিরাত প্রবাসীদের ভোগান্তি।
গত রোববার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ঘোষণা দেয়, সবকিছু ঠিক থাকলে আজ থেকে বিমানবন্দরে প্রবাসীদের করোনা পরীক্ষা শুরু হবে। এর আগে বিমানবন্দর ও সিভিল এভিয়েশনের ৯৬ জনের কর্মকর্তার নমুনা সংগ্রহের মাধ্যমে শুরু হয় করোনা টেস্টের পরীক্ষামূলক কার্যক্রম।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শাহজালাল বিমানবন্দরে ১২টি আরটি পিসিআর মেশিন বসিয়েছে ৬টি প্রতিষ্ঠান। ১০টি বুথে চলবে নমুনা সংগ্রহ। এসব ল্যাবে প্রতি ৩ ঘণ্টায় মিলবে ১ হাজার ৪৫২টি নমুনার ফল।