আজও ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি বন্ধ, নদীতে আটকে আছে ৪ ফেরি
মোহাম্মদ খাইরুল আমিন
•
06 জানুয়ারী 2022, 09:14 সকাল
•
287 বার পঠিত
বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ: আজও ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে।
জানা যায় আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে ফেরি চলাচল বন্ধের তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাট পয়েন্টের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল।
বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাট পয়েন্টের দুটি বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল গণমাধ্যমকে বলেন, ভোর সোয়া ৪টার দিকে মাঝ পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। ফলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। মাঝ পদ্মায় যাত্রী ও যানবাহন নিয়ে ৪টি ফেরি দিক নির্ণয় করতে না পারায় নোঙর করে আছে। কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।
এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ সারি রয়েছে।