আজও দেশে করোনায় মৃত্যু নেই, শনাক্ত ৪৩
মোহাম্মদ খাইরুল আমিন
•
27 মার্চ 2022, 05:56 বিকাল
•
490 বার পঠিত
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৪৩ জন। দুই বছরের মধ্যে এই শনাক্তের হার দ্বিতীয় সর্বনিম্ন।
আজ (২৭ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
করোনাভাইরাস মহামারীর শুরুর দিকে, ২০২০ সালের ৬ এপ্রিল ৪১ জন রোগী শনা্ক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এরপর আর কখনও দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা এর নিচে নামেনি।