শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আজও দেশে করোনায় ২৬ জনের মৃত্যু, শনাক্ত ১৫৬২ জন

অনলাইন নিউজ পোর্টাল • 21 সেপ্টেম্বর 2021, 05:39 বিকাল • 277 বার পঠিত
আজও দেশে করোনায় ২৬ জনের মৃত্যু, শনাক্ত ১৫৬২ জন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আজও ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ২৭৭ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৫৬২ জন। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৪৫ হাজার ৮০০ জন।

গত ২৪ ঘন্টার পরীক্ষায় শনাক্তের হার ৪.৬৯।এছাড়া ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬০৩ জন। করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪ হাজার ৭০৯ জন।

মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে সোমবার স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২৬ জনের মৃত্যু হয়। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ২৭ হাজার ২৫১ জনে।একই সময়ে ১ হাজার ৫৫৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৪৪ হাজার ২৩৮ জন।