শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আজমিরীগঞ্জে পাচারকালে ৪৫০কেজি সরকারি চাল জব্দ

অনলাইন নিউজ পোর্টাল • 06 মে 2021, 10:33 দুপুর • 152 বার পঠিত
আজমিরীগঞ্জে পাচারকালে  ৪৫০কেজি সরকারি চাল জব্দ

হবিগঞ্জের আজমিরীগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ৪৫০ কেজি চাল জব্দ করা হয়েছে।

গত বুধবার রাতে উপজেলা নির্বাহী অফিসার অভিযান চালিয়ে ওই চাল জব্দ করেন। তবে অভিযানের খবর পেয়ে চাল ফেলে পাচারকারীরা পালিয়ে যায়। ফলে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। প্রতি বস্তায় ১৫ কেজি করে ৩০ বস্তায় ৪৫০ কেজি খাদ্যবান্ধব কর্মসূচির চাল ঠেলাগাড়িতে করে পাচার করা হচ্ছিল।

গোপনসূত্রে উপজেলা নির্বাহী অফিসার মো. মতিউর রহমান খানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। এ খবর পেয়ে পাচারকারীরা চাল ফেলে পালিয়ে যায়।
 

অভিযানে সহযোগিতা করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গাজী মাজহারুল আনোয়ার। পরে এসব চাল উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের জিম্মায় দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়। একই সঙ্গে খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাচারের সঙ্গে কে বা কারা জড়িত এ বিষয়ে স্থানীয়ভাবে তদন্ত করার জন্য বদলপুর ইউপি চেয়ারম্যান সুষেনজিৎ চৌধুরীকে নির্দেশ দেওয়া হয়।