আজকে থেকে স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ও শপিংমল খুলছে
অনলাইন নিউজ পোর্টাল
•
25 এপ্রিল 2021, 08:59 সকাল
•
115 বার পঠিত
আজ থেকে স্বাস্থ্যবিধি মেনে দোকান ও শপিংমল খুলছে । সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখা যাবে দোকান ও শপিংমল।
তবে চলমান বিধিনিষেধের মধ্যে বাইরে যেতে বিশেষ মুভমেন্ট পাস চালু করেছে পুলিশ। দোকান ও শপিংমলে যেতেও এই মুভমেন্ট পাস নিতে হবে।
পুলিশ সদর দপ্তরের এআইজি সোহেল রানা জানান, “চলাচল নিয়ন্ত্রণে সহযোগিতার জন্য যেহেতু মুভমেন্ট পাস চালু করা হয়েছে, তা এখনও প্রয়োজন হবে। জরুরি সেবার জন্য যারা জড়িত তাদের ক্ষেত্রে প্রযোজন নেই, যেটা আগেই বলা হয়েছে। জরুরি সেবার জন্য যারা জড়িত নয় তাদের মুভমেন্ট পাশ নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।
মানুষের জীবন-জীবিকার কথা বিবেচনা করে শুক্রবার ‘চলমান লকডাউনে’ স্বাস্থ্যবিধি মেনে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলা রাখার অনুমতি দেওয়া হয়।