শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আজই হচ্ছে সম্পূরক বাজেট পাস

অনলাইন নিউজ পোর্টাল • 15 জুন 2020, 12:55 দুপুর • 294 বার পঠিত
আজই হচ্ছে সম্পূরক বাজেট পাস

জাতীয় সংসদে চলতি ২০১৯-২০ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনা চলছে। আলোচনা শেষে সোমবার (১৫ জুন) এই সম্পূরক বাজেট পাস হবে।

রোববার সম্পূরক বাজেটের ওপর আলোচনা শুরুর কথা থাকলেও সিরাজগঞ্জ-১ আসনের এমপি মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সংসদে উত্থাপিত শোক প্রস্তাবের ওপর আলোচনা এবং নিয়ম অনুযায়ী ওই দিনের অধিবেশন মুলতবি করা হয়। এ কারণে একদিনের মধ্যে আলোচনা শেষ করে আজই সম্পূরক বাজেট পাস করতে হবে।

গত ১১ জুন জাতীয় সংসদে আসন্ন ২০২০-২১ অর্থবছরের সাধারণ বাজেট পেশ করা হয়। একইসঙ্গে পেশ হয় চলতি ২০১৯-২০ অর্থবছরের সম্পূরক বাজেটও। সংসদ সচিবালয় থেকে পূর্বঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী ১৫ জুন সম্পূরক বাজেট এবং ৩০ জুন সাধারণ বাজেট পাস হওয়ার কথা।

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত পরিসরে এবার বাজেট অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। যে কারণে বাজেটের ওপর আলোচনার ঘণ্টাও অন্যান্য অর্থবছরের তুলনায় কমানো হয়েছে। সংসদের বৈঠকেও এমপিরা রোস্টার অনুযায়ী অংশ নিচ্ছেন। সে অনুযায়ী প্রতিদিন উপস্থিত হবেন ৮০ থেকে ৯০ জন।