শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আজ যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

অনলাইন নিউজ পোর্টাল • 05 জুন 2021, 09:55 সকাল • 792 বার পঠিত
আজ যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

 আজ শনিবার বেশ কয়েকটি এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানি।

সংস্থার পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে শনিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তেজকুনিপাড়া, তেজগাঁও বালিকা বিদ্যালয় এলাকা, কারওয়ান বাজার, খ্রিস্টান পাড়া, সোনারগাঁও হোটেল, কাঁঠালবাগান এলাকা, দিলু রোড, পরিবাগ, সোনারগাঁও রোডের পূর্ব পাশ এবং কাঁটাবন রোডের পশ্চিম এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

 এই সব এলাকার আশপাশেও গ্যাসের চাপ কম থাকবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। এই সময়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের জরুরি কাজের জন্য তেজগাঁও রেল ক্রসিং থেকে সোনারগাঁও হোটেল পর্যন্ত গ্যাস পাইপলাইন স্থানান্তর করা হবে। এ কারণে গ্যাস সরবরাহ বিঘ্ন হওয়ায় দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।