শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আজ ভাসানচর সরেজমিনে পরিদর্শন করতে যাচ্ছেন পশ্চিমা কূটনীতিকেরা

অনলাইন নিউজ পোর্টাল • 03 এপ্রিল 2021, 10:19 দুপুর • 172 বার পঠিত
আজ ভাসানচর সরেজমিনে পরিদর্শন করতে যাচ্ছেন পশ্চিমা কূটনীতিকেরা

নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গাদের জন্য তৈরি করা সুযোগ-সুবিধা সরেজমিনে পরিদর্শন করতে যাচ্ছেন পশ্চিমা বিশ্বের কূটনীতিকেরা। আজ শনিবার তারা সেখানে যাচ্ছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভাসানচরে রোহিঙ্গাদের জন্য আধুনিক আবাসন ব্যবস্থাসহ যে বিপুল সুযোগ-সুবিধা তৈরি করা হয়েছে, তা দেখাতেই পশ্চিমা দেশের কূটনীতিকদের জন্য এ সফরের আয়োজন করা হয়েছে।

ভাসানচরে এটিই হবে তাদের প্রথম সফর। এদের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও নেদারল্যান্ডসের প্রতিনিধিরা রয়েছেন।

এর আগে, গত মাসে জাতিসংঘের প্রতিনিধি দল ভাসানচর পরিদর্শনে যান। এরও আগে ওআইসিভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা ভাসানচর পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।