শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আজ থেকে শুরু সিনহা হত্যা মামলার দ্বিতীয় দফায় সাক্ষ্য গ্রহণ

অনলাইন নিউজ পোর্টাল • 05 সেপ্টেম্বর 2021, 10:26 দুপুর • 283 বার পঠিত
আজ থেকে শুরু সিনহা হত্যা মামলার দ্বিতীয় দফায় সাক্ষ্য গ্রহণ

আলোচিত চাঞ্চল্যকর মেজর (অবঃ) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার দ্বিতীয় দফায় সাক্ষ্য গ্রহণ ও জেরা আজ আবার শুরু হচ্ছে।
এই সাক্ষ্য গ্রহণ ৫ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর, যথাক্রমে রোববার থেকে বুধবার পর্যন্ত একটানা ৪ দিন অনুষ্ঠিত হবে। কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এর আদালত সূত্রে বিষয়টি নিশ্চিত করেছন।

গত ২৫ আগস্ট পর পর তিন দিন মামলার বাদী শারমিন শাহরিয়ার ফেরদৌস ও প্রত্যক্ষদর্শী সাক্ষী সাহিদুল ইসলাম সিফাতের সাক্ষ্য গ্রহণ ও আসামীদের পক্ষে জেরা শেষে বিচারক দ্বিতীয় দফা সাক্ষ্য নেওয়ার এই দিন ধার্য্য করেছিলেন।