শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
অর্থনীতি

আজ থেকে সোনার ভরি ৮৩ হাজার ২৮০ টাকা

মোহাম্মদ খাইরুল আমিন • 22 আগস্ট 2022, 11:13 দুপুর • 576 বার পঠিত
আজ থেকে সোনার ভরি ৮৩ হাজার ২৮০ টাকা

সোনার দাম কিছুটা কমেছিল। কিন্তু চার দিনের মধ্যেই আবার সোনার দাম নতুন করে নির্ধারণ করলো বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভালো মানের সোনা বা ২২ ক্যারেটের সোনার দাম প্রতি ভরিতে ১ হাজার ২২৪ টাকা বেড়েছে।

আজ সোমবার থেকে থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম পড়বে ৮৩ হাজার ২৮০ টাকা। গতকাল পর্যন্ত এর মূল্য ছিল ৮২ হাজার ৫৬ টাকা। 

গতকাল রোববার একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানায়।

তাদের এই ঘোষণা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এখন থেকে পড়বে ৮৩ হাজার ২৮০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি কিনতে হবে ৭৯ হাজার ৪৯০ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম আজ থেকে পড়বে ৬৮
হাজার ১১৭ টাকা। আর সনাতন সোনার প্রতি ভরির দাম ৫৬ হাজার ২২০ টাকা।

রুপার দাম অপরিবর্তিত রয়েছে।