শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আজ থেকে করোনা টিকার বিশেষ ক্যাম্পেইন,চলবে ৩ অক্টোবর পর্যন্ত

মোহাম্মদ খাইরুল আমিন • 28 সেপ্টেম্বর 2022, 09:31 সকাল • 268 বার পঠিত
আজ থেকে করোনা টিকার বিশেষ ক্যাম্পেইন,চলবে ৩ অক্টোবর পর্যন্ত

সারাদেশে আবারো করোনা টিকার বিশেষ ক্যাম্পেইন শুরু হচ্ছে আজ বুধবার থেকে। আর কর্মসূচি চলবে ৩ অক্টোবর পর্যন্ত।

এদিকে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, ৩ অক্টোবরের পর আর প্রথম ডোজের টিকা দেওয়া হবে না। এই ক্যাম্পেইনে প্রথম জোড না পাওয়া ৩৩ লাখ ও দ্বিতীয় ডোজ না নেয়া ৯০ লাখ মানুষকে টিকার আওতায় আনতে চায় সরকার।

স্বাস্থ্য অধিদফতরের লাইন ডিরেক্টর ও সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) সদস্য সচিব ডা. মো. শামসুল হক বলেন, এখন পর্যন্ত যারা প্রথম ডোজ টিকা নেননি, তাদের টিকার আওতায় আনতে ছয় দিনের বিশেষ কর্মসূচি নেয়া হয়েছে। সারাদেশে ১৫ হাজার কেন্দ্রে টিকা দেওয়ার ব্যবস্থা থাকছে। এই ক্যাম্পেইনের পর আর কোনো টিকার ক্যাম্পেইন হবে না। তাদের হাতে এখনো ৩ কোটি টিকা রয়েছে। এই ক্যাম্পেইনের মাধ্যমে প্রথম ও দ্বিতীয় এবং বুস্টার ডোজ টিকা দেওয়া হবে।

১৭ সেপ্টেম্বর এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছিলেন, ২৮ সেপ্টেম্বর টিকার বিশেষ ক্যাম্পেইন শুরু হবে। এর পর থেকে প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা দেওয়া বন্ধ হয়ে যেতে পারে। কারণ অনেক টিকার মেয়াদও শেষ।

মন্ত্রী আরো জানান, আগামী ১১ অক্টোবর জেলা ও উপজেলা পর্যায়ে শুরু হবে ৫ থেকে ১১ বছরের শিশুদের টিকাদান কার্যক্রম।

দেশে এখন পর্যন্ত বুস্টার ডোজ পেয়েছেন ৪ কোটি ৫৫ লাখ ৮৪ হাজার জন। প্রথম ডোজ পেয়েছেন ১৩ কোটি ১২ লাখ ৭৪ হাজার জন। দ্বিতীয় ডোজের টিকা পেয়েছেন ১২ কোটি ১৭ লাখ ৬৫ হাজার মানুষ।