আজ থেকে খুলছে কক্সবাজারের হোটেল-গেস্টহাউজ
পর্যটন নগরী কক্সবাজারে আজ ২৪ জুন থেকে স্বাস্থ্যবিধি মেনে শর্তসাপেক্ষে সীমিত পরিসরে খুলছে হোটেল-মোটেল ও গেস্ট হাউস। তবে জরুরি প্রয়োজন ছাড়া কাউকে রুম বুকিং দেওয়া যাবে না। সেইসঙ্গে পুরোপুরি বন্ধ থাকবে কক্সবাজারের পর্যটন কেন্দ্রগুলো।
কক্সবাজার জেলা করোনা প্রতিরোধ কমিটির বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন হোটেল মোটেল ও গেস্ট হাউজগুলো খুলে দেয়ার কথা জানায়।
কক্সবাজারের জেলা প্রশাসক ড মামুনুর রশীদ জানান, পর্যটন সংশ্লিষ্ট মানুষের জীবন-জীবিকা নির্বাহের দাবির প্রেক্ষিতে শর্তসাপেক্ষে হোটেল মোটেল ও গেস্ট হাউস খুলে দেয়া হচ্ছে। স্বাস্থ্যবিধি বাস্তবায়নে গঠন করা হয়েছে একটি মনিটরিং কমিটি। এই কমিটি হোটেল মোটেল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা বেঁধে দিয়েছে। সেই দিকনির্দেশনাসমূহ বাস্তবায়নে কোন ব্যত্যয় ঘটলে মনিটরিং কমিটি আবারও বন্ধ করে দেবে হোটেল-মোটেল।