আজ থেকে জাতীয় চিড়িয়াখানা খোলা
অনলাইন নিউজ পোর্টাল
•
27 আগস্ট 2021, 09:48 সকাল
•
281 বার পঠিত
মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ শুক্রবার (২৭ আগস্ট) দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে জাতীয় চিড়িয়াখানা। আজ সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থীরা চিড়িয়াখানায় প্রবেশ করতে পারবেন।
তবে এ বিষয়টি জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. আব্দুল লতিফ নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজ থেকে স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থীরা চিড়িয়াখানায় প্রবেশ করতে পারবেন। সেভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করছি স্বাস্থ্যবিধি মেনেই দর্শনার্থীরা চিড়িয়াখানায় যাবেন।’
করোনার সংক্রমণ বাড়ায় গত ৫ এপ্রিল থেকে ধাপে ধাপে বিধি-নিষেধ আরোপ করে আসছিল সরকার। জনসমাগম এড়াতে তখন চিড়িয়াখানাও বন্ধ ঘোষণা করা হয়েছিল।