আজ থেকে ফেরিতে যাত্রীবাহী গাড়ি ও যাত্রী পরিবহন বন্ধ ঘোষণা
অনলাইন নিউজ পোর্টাল
•
09 জুলাই 2021, 05:58 বিকাল
•
777 বার পঠিত
কোরোনার কারণে আবারো আজ থেকে ফেরিতে যাত্রীবাহী সব ধরনের গাড়ি ও যাত্রী পরিবহন বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনে (বিআইডব্লিউটিসি)। তবে পণ্যবাহী গাড়ি ও অ্যাম্বুলেন্স পারাপার অব্যাহত থাকবে।
বিআইডব্লিউটিসি জানিয়েছে, শুক্রবার দুপুর ১২টা থেকে ফেরিতে যাত্রীবাহী সব ধরনের গাড়ি ও যাত্রী পরিবহন বন্ধ থাকবে। কঠোর স্বাস্থ্যবিধি মেনে শুধু জরুরি পণ্যবাহী গাড়ি ও অ্যাম্বুলেন্স পারাপার করা হবে। তবে পরবর্তীতে জানানো হবে কবে থেকে আবার চালু হবে।