আজ থেকে ঢাকার সাথে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ
অনলাইন নিউজ পোর্টাল
•
23 জুন 2021, 08:57 সকাল
•
614 বার পঠিত
করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে বুধবার রাত ১টা থেকে ঢাকার সঙ্গে সারাদেশের রেলে যাত্রী পরিবহন বন্ধ রাখা হয়েছে। তবে পণ্যবাহী রেল চলাচল স্বাভাবিক রয়েছে।
মঙ্গলবার বিকেলে রাজধানীর রেল ভবনে এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরে রাত নয়টায় এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে বলা হয়েছে, করোনাজনিত সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ী এবং গোপালগঞ্জে জনসাধারণের চলাচল বন্ধে গতকাল ২২ জুন সকাল ছয়টা থেকে আগামী ৩০ জুন মধ্যরাত পর্যন্ত লকডাউন ঘোষণা করে সরকার।
এর পরিপ্রেক্ষিতে ঢাকার সঙ্গে অন্যান্য জেলা শহরের জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ রাখতে আজ বুধবার রাত ১টা থেকে ঢাকা থেকে যাত্রীবাহী রেল চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।