আজ থেকে দেশের বৃহত্তর করোনা হাসপাতালে রোগী ভর্তি
অনলাইন নিউজ পোর্টাল
•
19 এপ্রিল 2021, 09:53 সকাল
•
90 বার পঠিত
আজ থেকে দেশের বৃহত্তর করোনা হাসপাতালে রোগী ভর্তিসহ সব চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হাসপাতালটির রোগী ভর্তিসহ চিকিৎসা কার্যক্রম আজ সকাল ৮টা থেকেই শুরু হয়েছে। এ মাসের শেষ নাগাদ হাসপাতালটির কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালু হবে। শুরুতে ২৫০ শয্যা দিয়েই আজ হাসপাতালের চিকিৎসা কার্যক্রম শুরু হচ্ছে। আগামী এক সপ্তাহের মধ্যেই আমরা এটাকে পাঁচ শতাধিক শয্যায় পরিণত করব এবং এ মাসের মধ্যেই আশা করা যায় এক হাজার শয্যাই আমরা চালু করে দেব।
হাসপাতালটির পরিচালক আরো বলেন, হাসপাতালটিতে ২১২ শয্যার অত্যাধুনিক কোভিড আইসিইউ শয্যা রয়েছে। ২৫০ কোভিড শয্যা (এইচডিইউ, সেন্ট্রাল অক্সিজেন ও হাই ফ্লো নাজাল ক্যানোলা) সহ অন্যান্য ব্যবস্থা থাকছে।