আজ থেকে চালু হচ্ছে আরো ১৮ জোড়া যাত্রীবাহী ট্রেন
অনলাইন নিউজ পোর্টাল
•
27 আগস্ট 2020, 11:51 দুপুর
•
276 বার পঠিত
আজ থেকে আরো ১৮ জোড়া যাত্রীবাহী ট্রেন চালু হচ্ছে। এর মধ্যে আন্তঃনগর, মেইল ও কমিউটার ট্রেনও রয়েছে বলে রেল মন্ত্রণালয়।
করোনা পরিস্থিতিতে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ার পর একসঙ্গে এত ট্রেন চালু হয়নি। গেল ১৬ আগস্ট থেকে ১৩ জোড়া ট্রেন চালু করা হয়। এর আগে ১৭ জোড়া ট্রেন চলছিলো। এখন থেকে সব মিলিয়ে চলবে ৪৮ জোড়া ট্রেন। নতুন এসব ট্রেনের মধ্যে অর্ধেক পূর্বাঞ্চলে এবং অর্ধেক পশ্চিমাঞ্চলে যাতায়াত করবে। ট্রেনের টিকেট বিক্রি হচ্ছে শুধু অনলাইনে।
যাত্রীদের যাতায়াতের সুবিধায় বাধ্যতামূলক জাতীয় পরিচয়পত্র প্রদর্শনের বিষয়টি শিথিল করা হয়েছে। একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে পরিবারের সর্বোচ্চ চারজনের জন্য টিকেট কেনা ও ভ্রমণ করা যাবে।