শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আজ থেকে ব্যাংকগুলোর স্বাভাবিক গতিতে কার্যক্রম শুরু

অনলাইন নিউজ পোর্টাল • 19 আগস্ট 2020, 11:35 দুপুর • 182 বার পঠিত
আজ থেকে ব্যাংকগুলোর স্বাভাবিক গতিতে কার্যক্রম শুরু

কারোনাভাইরাসজনিত প্রাদুর্ভাব কাটিয়ে উঠে দেশের অর্থনৈতিক গতিশীলতা ফিরিয়ে আনতে আজ থেকে ব্যাংকগুলো স্বাভাবিক গতিতে কার্যক্রম শুরু করেছে। এর আগে মঙ্গলবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক। 

এতে বলা হয়েছে, ব্যাংকসমূহ  এখন থেকে নিরবচ্ছিন্নভাবে স্বাভাবিক দাপ্তরিক-ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে। ঝুঁকিপূর্ণ কোভিড-১৯ এ আক্রান্ত কর্মকর্তা-কর্মচারী ও সন্তান সম্ভবা নারীরা চিকিৎসকের প্রত্যয়ন/মেডিকেল সার্টিফিকেট স্ব-স্ব কর্তৃপক্ষের নিকট দাখিল করে অফিসে আগমন থেকে বিরত থাকবেন।

পাশাপাশি প্রজ্ঞাপনে ব্যাংকসমূহের সান্ধ্যকালীন এবং প্রযোজ্য ক্ষেত্রে সাপ্তাহিক ছুটিকালীন কার্যক্রম স্বাভাবিক নিয়মে আগের মত পরিচালিত হওয়ার কথা বলা হয়। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত তা বহাল থাকবে। 

চলতি বছরের ২২ মার্চ ব্যাংকিং খাতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব এবং এর কমিউনিটি ট্রান্সমিশন রোধে বিশেষ পরিস্থিতিতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ, নিরবচ্ছিন্ন জরুরি ব্যাংকিং সেবা নিশ্চিতকরণ, অনলাইন ব্যাংকিং সেবা জোরদার করা, রেশনিং/রোস্টারিংয়ের মাধ্যমে অফিসের কার্যক্রম সম্পন্ন করা, প্রযোজ্য ক্ষেত্রে কোয়ারেন্টিন ছুটি প্রদান, পারস্পরিক দূরত্ব বজায় রাখা এবং কর্মক্ষেত্রে স্বাস্থ্যবিধি পরিপালনসহ বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেয়া হয়।