শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আজ থেকে ব্যাংক খোলা থাকবে

অনলাইন নিউজ পোর্টাল • 15 এপ্রিল 2021, 10:13 দুপুর • 94 বার পঠিত
আজ থেকে ব্যাংক খোলা থাকবে

  লকডাউন চললেও আজ থেকে সব ব্যাংক খোলা থাকবে। ব্যাংকিং লেনদেন চলবে রোজ সকাল ১০টা থেকে দুপুর  ১টা  পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংকের এক জরুরি সভায় মঙ্গলবার এ সিদ্ধান্ত হয়।

  লকডাউনে সরকারি ছুটির দিন ছাড়া অন্য দিনগুলোতে সীমিত পরিসরে ব্যাংকের লেনদেন চালু থাকবে।

নতুন সময় অনুযায়ী, ব্যাংক খোলা থাকবে বেলা আড়াইটা পর্যন্ত। তবে লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর  ১টা  পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়, সিটি করপোরেশন এলাকায় ব্যাংকের প্রতিটি শাখা একদিন পরপর খোলা থাকবে। অর্থাৎ শাখাগুলো একদিন বন্ধ থাকলে পরের দিন খোলা থাকবে। এই নিয়মে চলবে উপজেলা পর্যায়ের শাখাতেও। জেলা পর্যায়ে সদর শাখা খোলা থাকবে। আর বৈদেশিক বাণিজ্য শাখাগুলো খোলা থাকবে নিয়মিত।

অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিন ছাড়া ১৫ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত এই সময়ে ব্যাংকিং কার্যক্রম চলবে।