আজ থেকে ৩০ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করবে টিসিবি
অনলাইন নিউজ পোর্টাল
•
19 সেপ্টেম্বর 2021, 10:53 দুপুর
•
252 বার পঠিত
পেঁয়াজের মূল্য ক্রেতাদের সাধ্যের মধ্যে রাখতে রোববার (১৯ সেপ্টেম্বর) থেকে ৩০ টাকা কেজি দরে ট্রাকে পেঁয়াজ বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। শনিবার (১৮ সেপ্টেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন টিসিবির জনসংযোগ কর্মকর্তা মো. হুমায়ুন কবির।
তিনি বলেন, আগামী রোববার থেকে টিসিবির ট্রাকে পেঁয়াজও বরাদ্দ থাকবে। প্রতিকেজি ৩০ টাকা। জনপ্রতি সর্বোচ্চ দুই কেজি বিক্রি করা হবে। অন্যান্য পণ্য আগের মূল্যেই বিক্রি করা হবে।
গত দুই বছরের অভিজ্ঞতার আলোকে আমদানি করা পেঁয়াজ বিক্রি করার পূর্বপরিকল্পনা অনুসারে চলতি বছর সেপ্টেম্বর মাসে এ পেঁয়াজ বিক্রি করা হবে। এ দফায় গত ৪ সেপ্টেম্বর থেকে খোলাবাজারে পণ্য বিক্রি করছে টিসিবি। কিন্তু এ দফায় কমানো হয়েছে ট্রাকপ্রতি পণ্যের বরাদ্দ। এতে আগের থেকে কম মানুষ পণ্য কিনতে পারছেন।