আজ থেকে ২৩ জুলাই পর্যন্ত অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল অনুমতি
অনলাইন নিউজ পোর্টাল
•
15 জুলাই 2021, 12:31 দুপুর
•
145 বার পঠিত
ঈদুল আজহাকে সামনে রেখে চলমান বিধিনিষেধ শিথিল করায় ফের অভ্যন্তরীণ অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে ফ্লাইট চলাচল শুরু হয়। এদিন সকালে ঢাকা-সৈয়দপুর, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-যশোর রুটে তিন ফ্লাইট পরিচালনা করা হয়।
বাংলাদেশ বিমানসহ দেশীয় তিন বিমান পরিবহন সংস্থাকে সরকারি নির্দেশনা অনুযায়ী ১৫ থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে, করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যুর ঊর্ধ্বগতি পরিস্থিতিতে সব ধরনের অভ্যন্তরীণ ফ্লাইট স্থগিতের ঘোষণা দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। ৮ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত এ আদেশ বলবৎ থাকে।
এরও আগে ১ জুলাই থেকে সারাদেশে এক সপ্তাহের কঠোর লকডাউনের মধ্যে অভ্যন্তরীণ রুটে উড়োজাহাজ চলাচল বন্ধ ঘোষিত হয়। তবে ঢাকা-লন্ডন-ঢাকা, দুবাই, মাস্কাট, দোহাসহ আন্তর্জাতিক রুটের ফ্লাইট ওঠামানা স্বাভাবিক থাকে।