শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আজ টাঙ্গাইলে ১৭৫ জন করোনা আক্রান্ত

অনলাইন নিউজ পোর্টাল • 24 জুন 2021, 06:15 বিকাল • 767 বার পঠিত
আজ টাঙ্গাইলে ১৭৫ জন করোনা আক্রান্ত

টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় ৪৯৬টি নমুনা পরীক্ষায় ১৭৫ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে আজ বৃহস্পতিবার (২৪ জুন) সকাল পর্যন্ত জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৭১৯ জনে। 

সিভিল সার্জনের কার্যালয়ের তথ্য মতে, আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদরের ৮০ জন, কালিহাতীতে ২৩, ঘাটাইলে ১৫, মির্জাপুরে ১৪, ভুঞাপুরে ১২, মধুপুর ও দেলদুয়ারে ৯, বাসাইল ও গোপালপুরে ৫, সখীপুরের ৩ জন রয়েছেন।

জেলায় গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমণে একজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মারা গেছেন মোট ১০৫ জন। আর সুস্থ্য হয়েছেন ৪ হাজার ৪৩৮ জন।