আজ সন্ধ্যা ৭টায় জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার ৬ লাখ টিকা আসছে
অনলাইন নিউজ পোর্টাল
•
28 আগস্ট 2021, 05:22 বিকাল
•
269 বার পঠিত
বাংলাদেশেকে আরও ৬ লাখ ৩৪ হাজার ৯ শ’ডোজ আ্যস্ট্রাজেনেকার টিকা পাঠিয়েছে জাপান, যা আজ সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে।
গত শুক্রবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার ফেসবুকে জানিয়েছিলেন, কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশের জন্য জাপানের প্রতিশ্রুতি দেওয়া অক্সফোর্ডের টিকার ৬ লাখ ৩৪ হাজার ৯০০ ডোজ আজকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে।
তবে নতুন করে পাঠানো এই টিকা দেশে আসলে জাপান থেকে কোভ্যাক্স সুবিধার আওতায় মোট ৩০ লাখেরও বেশি টিকা পাবে বাংলাদেশ।