শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আজ সিরিয়ায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে

অনলাইন নিউজ পোর্টাল • 19 জুলাই 2020, 06:07 বিকাল • 94 বার পঠিত
আজ সিরিয়ায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে

সিরিয়ায় নতুন পার্লামেন্ট গঠনের জন্য রবিবার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনে মূলত দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগতরা অংশ নিয়েছে। তারা প্রধানত আসাদের নিজ দল বাথ পার্টির সদস্য কিংবা দলটির রাজনৈতিক মিত্র। আর ভোটগ্রহণও অনুষ্ঠিত হচ্ছে শুধু আসাদের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোতে।

নির্বাচন পরিচালনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, সংসদের ২৫০ আসনের বিপরীতে প্রার্থী হয়েছেন দুই হাজার একশ জন । সারা দেশে সাত হাজার ৩১৩টি ভোটকেন্দ্র খোলা হয়েছে। দেশটিতে সরকার নিয়ন্ত্রিত অংশে স্থানীয় সময় সকাল সাড়ে সাতটায় ৭ হাজার ৪শ’ ভোট কেন্দ্রে ভোটগ্রহণ শুরুর কথা রয়েছে।

সিরিয়ায় গত নয় বছর আগে যুদ্ধ শুরুর পর এটি তৃতীয় নির্বাচন। ধারণা করা হচ্ছে, পার্লামন্টের ২৫০ আসনের বেশিরভাগেই প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাথ পার্টি ও তার মিত্ররা বিজয়ী হবে।

এদিকে নির্বাচনের প্রাক্কালে রাজধানী দামেস্কে বোমা হামলায় একজন নিহত ও অপর একজন আহত হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ খবর জানিয়েছে।

দীর্ঘ ২০ বছর ধরে সিরিয়ার ক্ষমতায় আছেন রাশিয়া ও ইরান সমর্থিত বাশার আল আসাদ। এবারের নির্বাচনেও দৃশ্যত তার দল জয় নিয়ে ক্ষমতায় ফিরতে যাচ্ছে। অনেকটা একদলীয় নির্বাচন হওয়ায় দীর্ঘ গৃহযুদ্ধ ও অর্থনৈতিক সংকট আসাদের বিজয় নিশ্চিতে কোনো প্রতিবন্ধকতা তৈরি করতে পারবে না।