শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আজ শহীদ বুদ্ধিজীবী দিবস

অনলাইন নিউজ পোর্টাল • 14 ডিসেম্বর 2021, 09:47 সকাল • 310 বার পঠিত
আজ শহীদ বুদ্ধিজীবী দিবস

আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এ দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসর রাজাকার আল-বদর, আল-শামস মিলিতভাবে পরিকল্পনা করে বাংলার শ্রেষ্ঠ সন্তানদের হত্যাকান্ড ঘটায়। বিজয়ের মাত্র দুই দিন আগে বাঙালি জাতিকে মেধাশূন্য করার লক্ষ্যে, গভীর রাতে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করা হয় দেশের প্রথিতযশা ডাক্তার, প্রকৌশলী ও শিক্ষক সহ অনেক গুণী ব্যক্তিদের।

বুদ্ধিজীবীদের হত্যার ঠিক দুই দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানী বাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২১ পালনের লক্ষ্যে জাতীয় কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রেসিডেন্ট মো: আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উপলক্ষে পৃথক বাণী প্রদান করবেন।